IQNA

ঢাকায় আন্তর্জাতিক কুদস দিবস উপলক্ষে বিশেষ সম্মেলন অনুষ্ঠিত

9:46 - August 15, 2012
সংবাদ: 2393335
আন্তর্জাতিক বিভাগ : আন্তর্জাতিক কুদস দিবস উপলক্ষে বিশেষ সম্মেলন, আল-কুদস কমিটি বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আন্তর্জাতিক আল-কুদস্‌ দিবস (পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার) উপলক্ষে আল-কুদস কমিটি বাংলাদেশ-এর উদ্যোগে গত সোমবার (২৪শে রমজান, ১৩ই আগস্ট) বিকেল ৪:০০টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে ‘বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর ওপর নির্যাতন এবং আল-কুদস এর মুক্তি’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ সুপ্রিমকোর্টের সিনিয়ার আইনজীবি ব্যারিষ্টার রফিক-উল-হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত জনাব হোসেইন আমিনিয়ান তুসী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. ইমতিয়াজ আহমেদ ও বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিন দূতাবাসের কাউন্সিলর জনাব ফায়েক হামজা এ সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি এ্যাডভোকেট এ কে এম বদরুদ্দোজা। প্রবন্ধের ওপর আলোচনা করেন দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাওলানা মুহাম্মাদ ইসমাইল হোসেন।
উল্লেখ্য, এ সম্মেলনে সভপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ও আল-কুদস কমিটি বাংলাদেশে-এর সভাপতি ড. শাহ্ কাওসার মাস্তাফা আবুলউলায়ী।#
captcha