মালয়েশিয়ান ‘Bernama’ সংবাদ সংস্থার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, বিশ্বের সকল মুসলিম এবং অমুসলিম দেশগুলো যদি একত্রিত হয়ে এগিয়ে আসে, তাহলে মায়ানমারের মুসলমানের মুক্তির জন্য জাতিসংঘ বাধ্য হবে।
মায়ানমার সরকারের নিকট ‘মোহাম্মাদ মাহুতির’ এদেশের মুসলিম রোহিঙ্গাদের মুক্তির অহবান জানিয়েছেন। কুয়ালালামপুরে অবস্থিত মায়ানমার দূতাবাসের সম্মুখে মালয়েশিয়ার হাজার হাজার জনগণ এবং এদেশের মুসলিম শরণার্থীরা মায়ানমারের মুসলমানদের হত্যাকাণ্ডের নিন্দা এবং গণহত্যার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল সমবেত করে।
উল্লেখ্য যে, মালয়েশিয়ার সরকার এ,এন,সি সংস্থার একটি শক্তিশালী সদস্য এবং এই সংস্থার অন্যান্য সদস্য মণ্ডলী একত্রিত হয়ে মায়ানমারের বর্তমান পরিস্থির পরিবর্তনের জন্য চাপ প্রয়োগ করতে পারে।
1075670#