আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : তেহরানে আয়োজিত জোট নিরপেক্ষ আন্দোলনের এ সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও জাতিসংঘের মহাসচিব বান কি মুন তেহরানে পৌঁছেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে তেহরানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী এ সফরে ইরানের ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ী’র সাথে সাক্ষাত করবেন।