বাসসের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ইরানের রাজধানী তেহরানে চলমান জোটনিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ষোড়শ সম্মেলনের সাধারণ আলাচনার একটি অধিবেশনে সভাপতিত্ব করেন। বাংলাদেশ ষোড়শ ন্যাম সম্মেলনের অন্যতম সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সমাপনী অধিবেশনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ওই অধিবেশনে সভাপতিত্ব করেন। মোট ১২০ জাতি নিয়ে গঠিত জোটনিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ষোড়শ সম্মেলন গত বহস্পতিবার তেহরানে শুরু হয়। সম্মেলনের প্রথমদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘পূর্ণাঙ্গ’ অধিবেশনে ভাষণ দেন।