IQNA

পাকিস্তানে দু’টি সন্ত্রাসী হামলায় ৭ শিয়া মুসলিমের শাহাদাত

18:01 - September 02, 2012
সংবাদ: 2403553
আন্তর্জাতিক বিভাগ : সশস্ত্র ব্যক্তিরা গতকাল ১লা সেপ্টেম্বর সকালে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের কোয়েটা শহরের হাজারা অঞ্চলে শিয়াদের উপর হামলা চালিয়েছে, এ হামলায় ৭ জন শিয়া মুসলিম প্রাণ হারিয়েছেন।
Levif ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : নিরাপত্তা বিষয়ক সূত্র ঘোষণা করেছে যে, দু’টি মোটর সাইকেলে করে চারজন সশস্ত্র ব্যক্তি গতকাল একটি মিনিবাসের গতিরোধ করে ৫ জন শিয়া মুসলিমকে হত্যা করেছে।
কোয়েটা শহরের পুলিশ প্রধান ওয়াজির খান নাসের ফরাসী বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন : প্রথম হামলার নিকটবর্তী অঞ্চল হাজার গাঞ্জীতে পরিচালিত দ্বিতীয় হামলাটি চালানো হয়। মোটর সাইকেল আরোহী ২ জন সশস্ত্র সন্ত্রাসী ২ জন শিয়া মুসলিমের উপর হামলা করে। তারা তাদেরকে গুলি করে হত্যা করেছে।
তিনি বলেন : নিহত ঐ ২ শিয়া মুসলিম তাদের কর্মক্ষেত্রে যাওয়ার সময় সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে শহীদ হন।
উল্লেখ্য, কিছুদিন পূর্বে একজন বিচারকসহ আহলে বাইত (আ.) এর বেশ কয়েকজন অনুসারী সন্ত্রাসী হামলার শিকার হয়ে শহীদ হয়েছিলেন। বলা হচ্ছে উক্ত হামলা তালেবান জঙ্গীরাই চালিয়েছিল। #1089450
captcha