IQNA

তিউনিশিয়ার আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার শীর্ষ স্থান ইরানি ক্বারীর দখলে

12:39 - September 07, 2012
সংবাদ: 2406581
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : তিউনিশিয়ায় আয়োজিত ২য় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় তেলাওয়াত বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন ইরানি ক্বারী হাসান দানেশ।
তিউনিশিয়ায় অবস্থানরত ইরানি কালাচারাল কাউন্সেলর জনাব সাদেক রামাযানী গোল আফযানী বার্তা সংস্থা ইকনাকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা জানান। তিনি বলেন, এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান তিউনিশিয়ার অস্থায়ী প্রেসিডেন্ট জনাব মুনসেফ আল-মারযুকী’র উপস্থিতিতে এদেশের প্রেসিডেন্ট ভবনে অনুষ্ঠিত হয়েছে এবং প্রতিটি বিভাগ হতে ৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
জনাব রামাযানী বলেন : এ প্রতিযোগিতার তেলাওয়াত বিভাগে ইরানি ক্বারী হাসান দানেশ প্রথম স্থান, মিশরের জামাল আল-আমরী দ্বিতীয় স্থান এবং ইয়েমেনের ইউসুফ আব্দুল খালেক তৃতীয় স্থান অধিকার করেন। এর পাশাপাশি লিবিয়া ও মরক্কোর প্রতিদ্বন্দী যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করেছেন।
হেফজ বিভাগে মরক্কোর মুহাম্মাদ আল-আতরাশ প্রথম স্থান এবং লিবিয়া, কুয়েত, কাতার ও ইয়েমেনর প্রতিদ্বন্দীরা যথাক্রমে দ্বিতীয় হতে পঞ্চম স্থান অধিকার করেছেন।
উল্লেখ্য, এ প্রতিযোগিতা গত শনিবার ১লা সেপ্টেম্বর তিউনিশিয়ার রাজধানীতে শুরু হয়। এতে ১২ জন বিচারকের ৫ জন বিভিন্ন ইসলাম দেশ হতে এবং ৭ তিউনিশিয়ান বিচারকের দায়িত্ব পালন করেন। গত বছর আয়োজিত এ প্রতিযোগিতায় ইরানি ক্বারী আমিন পুইয়া তেলাওয়াত বিভাগে প্রথম এবং হেফজ বিভাগে যারনুশ ফারাহানী দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন।# 1091903
captcha