IQNA

ফিলিপাইনে হালাল খাদ্য বিষয়ক সম্মেলন

12:40 - September 07, 2012
সংবাদ: 2406583
আন্তর্জাতিক বিভাগ : হালাল খাদ্য বিষয়ক বিশেষ সম্মেলন আগামী ১৭ই সেপ্টেম্বর ফিলিপাইনের এ্যাঞ্জেলেস সিটি’র marlim Mansions হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Philipine information Agency –এর ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ফিলিপাইনের সেন্ট্রাল লোজোন অঞ্চলের ডিপার্টমেন্ট অভ ট্যুরিজমে’র আঞ্চলিক প্রধান রোনাল্ড টিও টুইকো এ সম্পর্কে বলেন : বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টসমূহে হালাল খাদ্য পরিবেশন কর্মসূচী চালু করার উদ্দেশ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এ্যঞ্জেলেস সিটিতে মুসলমানদের সংখ্যা লক্ষজনক হারে বৃদ্ধির প্রতি দৃষ্টি রেখে সংশ্লিষ্ট কর্মকর্তারা এ ধরনের সম্মেলন আয়োজনের মাধ্যমে হালাল পন্য শিল্পের সম্প্রসারণ ঘটাতে চান।
তিনি বলেন : আমরা আশা করছি যে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাইসহ বিভিন্ন ইসলামি এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মুসলমানরা এ সম্মেলনে অংশ্রগ্রহণ করবেন।
উল্লেখ্য, এ সম্মেলন আগামী ১৭ই সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ৯টা হতে দুপুর ২টা অবধি অব্যাহত থাকবে।# 1092038
captcha