IQNA

১১ই সেপ্টেম্বরের ঘটনায় মার্কিনীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করবে মুসলমানরা

12:39 - September 07, 2012
সংবাদ: 2406584
আন্তর্জাতিক বিভাগ : মুসলিম পাবলিক এ্যাফেয়ার্স কাউন্সিল (MPAC) এবং ইসলামিক সেন্টার অভ সাউথ ক্যালিফোর্নিয়া (ICSC) ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের মর্মান্তিক ঘটনার ১১তম বর্ষপূর্তী উপলক্ষে উক্ত ঘটনায় নিহতদের স্মরণে তিনদিন ব্যাপী স্মরণসভার আয়োজন করবে।
The American Muslim -এর ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ স্মরণসভার প্রথম দিনের অনুষ্ঠান আগামীকাল শনিবার ৮ই সেপ্টেম্বর শুরু হবে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন মসজিদে রক্তদান কর্মসূচীর মাধ্যমে প্রথম দিনের কর্মসূচী অব্যাহত থাকবে। মসজিদ ছাড়াও গীর্জা, ইহুদীদের উপাসনালয় ও বৌদ্ধ মন্দিরসমূহও এ কর্মসূচীর অন্তর্ভুক্ত হতে পারবে।
এ অনুষ্ঠান আগামী রবি ও সোমবারও অব্যাহত থাকবে। এতে বিভিন্ন ধর্মের অনুসারীদের অংশগ্রহণের মধ্য দিয়ে উক্ত ঘটনায় নিহতদের জন্য দোয়ার অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, ক্যালিফোর্নিয়া ইসলামি কেন্দ্রে ১১ই সেপ্টেম্বরের ঘটনায় নিহতদের স্মরণে আয়োজিত এ স্মরণসভা ও দোয়ার অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণও অংশগ্রহণ করতে পারবে।# 1092195
captcha