IQNA

14:43 - September 08, 2012
সংবাদ: 2407336

‘হালাল ব্যবস্থাপনা’ বিভাগের সনদ প্রদান করবে মালয়েশিয়া

আন্তর্জাতিক বিভাগ : মালয়েশিয়ার ‘মারা টেকনোলজি ইউনিভার্সিটি’, হালাল ব্যবস্থাপনার উপর ডিপ্লোমা ও বি এ সনদপত্র প্রদান করবে। হালাল পন্যের প্রতি সমর্থন ও এর সম্প্রসারণের লক্ষ্যে এ উদ্যোগে নিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

Bernama ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: মালয়েশিয়ার ধর্মমন্ত্রী সেরি জামিল খাইর বাহারাম এ বিষয়ের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন : এ বিভাগ হতে উত্তীর্ণ ছাত্ররা হালাল শিল্পের সম্প্রসারণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। কেননা তারা এ বিষয় ভিত্তিক একাডেমিক পড়াশুনার সাথে এ বিষয়ের উপর যথেষ্ঠ জ্ঞানের অধিকারী হয়ে উঠবে।
তিনি ‘হালাল বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন-২০১২’-তে বক্তৃতাকালে বলেন : এ বিভাগের গ্রাজুয়েট ছাত্ররা হালাল সম্প্রসারণ কেন্দ্র, মালয়েশিয়ার জাকিম সংস্থাসহ অন্যান্য যে সকল সংস্থা এ বিষয়ে তত্পর সেগুলোর মাঝে মজবুত সম্পর্ক স্থাপনে সক্ষম হবে।
জনাব বাহারাম বলেন : গ্রাজুয়েটরা হালাল শিল্পের পরিদর্শক হিসেবে মালয়েশিয়ার জাকিম সংস্থা এবং হালাল সম্প্রসারণ সংস্থা ও হালাল পন্য বিষয়ক পরীক্ষাগারে কর্মরত হতে পারবেন।
বলাবাহুল্য, বিভিন্ন প্রতিবেদনের রিপোর্ট অনুযায়ী মালয়েশিয়া হতে হালাল খাদ্য রপ্তানী’র পরিমাণ গত বছর অপেক্ষা শতকরা ৬ ভাগ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।#1092417
captcha