আল-আলামে’র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : মানামা শহরে পূনরায় স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠা এবং নিজেদের নেতাদের কারাগার হতে মুক্ত করার জন্য বাহরাইনের জনগণ মিছিল করেছে।
স্বৈরাচারী সরকারের সৈন্যরা পূর্বের ন্যায় বিক্ষোভকারীদেরকে দমন করতে টিয়ার গ্যাসসহ অন্যান্য উপকরণ ব্যবহার করেছে।
উল্লেখ্য, বাহরাইনের জনগণ এক বছরের বেশী সময় ধরে গণবিক্ষোভ চলছে। এ সময় স্বৈরাচারী সরকারী বাহিনী’র হামলায় উল্লেখযোগ্য সংখ্যক বাহরাইনী শহীদ, আহত অথবা গ্রেপ্তার হয়েছেন। বাহরাইনের জনগণ স্বৈরাচারী সরকার কর্তৃক আরোপিত এ সকল বাধার তোয়াক্কা না করে রাস্তায় নেমে শান্তিপূর্ণ মিছিলে অংশ নিচ্ছে। জনগণ কর্তৃক নির্বাচিত সরকারকে ক্ষমতায় আনাই হচ্ছে তাদের প্রধান দাবী।#1093538