Onislam ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা আবনার রিপোর্ট : বৃটেনের সর্ববৃহৎ এ মসজিদের নির্মাণকাজের প্রস্তাব ১৯৯৯ সালে ‘তাবলীগ জামাতে’র পক্ষ হতে প্রদান করা এবং শুরু হতেই উগ্রতাবাদী ইসলাম বিরোধীরা এর বিরোধিতা করে আসছে।
এ মসজিদের নির্মাণ কাজ শুরু হওয়ার মাধ্যমে এতে প্রতিদিন ৫ হাজার মুসল্লি নামায আদায় করতে পারবে।
মসজিদটিতে ৪০টি মিনার, একটি গ্রন্থাগার ও ৩০০ গাড়ী ধারণ ক্ষমতা সম্পন্ন একটি পার্কিং থাকবে। নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর এতে ১২০০০ মুসল্লি নামায আদায় করতে পারবে।
বলাবাহুল্য, বৃটেনের মোট জনসংখ্যার প্রায় ২৫ লাখ হচ্ছে মুসলমান। বৃটিশ দৈনিক ফাইনানশিয়াল টামসের এক জরিপের ভিত্তিতে বিশ্বের সকল দেশের মধ্যে বৃটেনের জনগণই সবচেয়ে বেশী মুসলমানদের সম্পর্ক বিদ্বেষ পোষণ করে।#1093655