বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : কোরআন শরিফটি সাজেদ হামিদ নামক এক ব্যক্তির বাড়ীতে রক্ষিত ছিল।
জনাব সাজিদ হামিদ বলেন : এ কালামুল্লাহিল মাজিদটির মোট পৃষ্ঠা সংখ্যা ৭৫৬। আমরা আমাদের পর্ব পুরুষ হতে এটি উত্তরাধিকারী সূত্রে পেয়েছি এবং প্রজন্মের পর প্রজন্ম এ কুরআন শরিফটি আমাদের হাতে রয়েছে। বর্তমানে আমাদের পরিবার গর্বের সাথে এ কুরআন শরিফের রক্ষণা-বেক্ষণ করছে।
বলাবাহুল্য, গত বৃহস্পতিবার ৬ই সেপ্টেম্বর স্বর্ণ দ্বারা নির্মিত এ কুরআন শরিফ ভারত সরকারের পক্ষ হতে একটি বিশ্বাসযোগ্য ও বিশ্বস্ত সনদ হিসেবে গ্রহণ করা হয়েছে।#1093188