IQNA

মহানবী (স.) এর প্রতি অবমাননাকর ফিল্ম নির্মাণের নিন্দায় কিবতী নেতারা

17:52 - September 11, 2012
সংবাদ: 2409959
আন্তর্জাতিক বিভাগ : মিশরের একদল উগ্র কিবতীদের কর্তৃক মহানবী হযরত মুহাম্মাদ (স.) এর প্রতি অবমাননকর চলচ্চিত্র নির্মাণের নিন্দা জানিয়েছে মিশরের কিবতী সম্প্রদায়ের নেতারা।
মিশরীয় দৈনিক ‘আল-ইয়াওমুস সাবে’-এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : উল্লেখযোগ্য সংখ্যক কিবতী নেতা এ চলচ্চিত্র নির্মাণের নিন্দা জানিয়ে বলেছেন : মহানবী (স.) এর প্রতি অবমাননা প্রত্যাখ্যাত একটি বিষয় এবং এ ধরনের চলচ্চিত্র নির্মাণের –যা হচ্ছে আল্লাহ প্রেরিত একজন নবী ও ইসলাম ধর্মের প্রতি অবমাননা- নিন্দা জানানো হয়েছে।
কিছু কিছু বিশেষজ্ঞদের মতে, ইসলাম বিরোধী ও উগ্রতাবাদী মার্কিন পাদ্রী টেরী জোনস এবং হল্যান্ড সরকারের সহযোগিতায় মিশরের উগ্রতাবাদী কিবতীদের কর্তৃক মহানবী (স.) এর প্রতি অবমাননকর চলচ্চিত্র নির্মাণ হতে মিশরে ইসলামের বিরুদ্ধে উস্কানীমূলক পদক্ষেপ গ্রহণের বিষয়টি প্রমাণিত হয়। বর্তমানে ইসলামপন্থীরাই দেশটির পরিচালনা করছে।
এ চলচ্চিত্রে মুসলমানদেরকে সরাসরি সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা হয়েছে, এর অপর অংশে কিবতী এক চিকিত্সক এবং তার কন্যা মিশরের পুলিশের উস্কানীতে মুসলমানদের হাতে প্রাণ হারায়।
দৈনিকটি এ চলচ্চিত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে উল্লেখ করেছে যে, মিশরে মুসলমানদের কর্তৃক কিবতী চিকিত্সক ও তার কন্যার হত্যার ঘটনা সত্য নয়। কেননা মিশরের জনগণ –চাই তারা মুসলমান হোক বা খৃষ্টান- কোনরূপ সাম্প্রদায়িক দ্বন্দ ছাড়া পরস্পরের পাশে শান্তিপূর্ণভাবে জীবন-যাপন করে।#1093745
captcha