IQNA

নতুন শিক্ষাবর্ষে দু’টি ইসলামি বিষয় সংযোজিত হতে যাচ্ছে তুরস্কের স্কুলগুলোতে

13:10 - September 12, 2012
সংবাদ: 2410203
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : নতুন শিক্ষাবর্ষের তুরস্কের স্কুলের পাঠ্যসূচীতে উলুমে কুরআন ও সিরায়ে নববী (স.) শীর্ষক দু’টি বিষয় সংযোজিত হবে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : তুরস্কের শিক্ষামন্ত্রী উমার দীনচের গত শুক্রবার (৭ই সেপ্টেম্বর) বলেন : উলুমে কুরআন ও সিরায়ে নববী (স.) শীর্ষক বই পঞ্চম হতে ৯ম শ্রেনীর পাঠ্যসূচীতে সংযোজিত হবে।
তিনি বলেন : ছাত্রদের মাঝে চালানো এক জরিপের ভিত্তিতে জানা গেছে যে, ছাত্ররা এ বিষয় দু’টির সংযোজনকে ব্যাপকভাবে স্বাগত জানাবে।
বলাবাহুল্য, নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার সাথে সাথে এ বই দুটি তুরস্কের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ হতে ছাত্রদের নিকট পৌঁছে দেওয়া হবে।#1093743
captcha