IQNA

বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্রদের চতুর্থ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার কার্যক্রম শুরু

22:26 - September 12, 2012
সংবাদ: 2410341
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : প্রতিযোগিতার প্রথম দিনে হেফজে কুরআন বিভাগে ১২ জন প্রতিদ্বন্দী পরস্পরের প্রতিদ্বন্দীতা করবেন।
তাবরিজ হতে বার্তা সংস্থা ইকনা প্রতিনিধির রিপোর্ট : বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্রদের চতুর্থ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা আজ বুধবার (১২ই সেপ্টেম্বর) ইরানের তাবরিজ শহরের মুসাল্লায়ে ইমাম খোমেনী (রহ.) মিলনায়তনে শুরু হয়েছে।
প্রতিযোগিতার প্রথমদিনের সকালের অধিবেশনে ১২ জন হাফেজ পরস্পরের প্রতিদ্বন্দিতা করেছেন। ইরানের প্রতিনিধি আবুযার কারামী তৃতীয় প্রতিযোগী হিসেবে প্রতিদ্বন্দীতায় অংশগ্রহণ করেন।
পূর্ব ঘোষিত তালিকা অনুযায়ী আলজেরিয়ার খালিল বিলকাত, ইন্দোনেশিয়ার জাকার্তা শহরের আনসারুদ্দীন আনসার, ইরানের আরাক শহরের আবুযার কারামী, নাইজেরিয়ার লাগুস শহরের সাঈদ ইসহাক আদাম এবং মিশরের কায়রো শহরের মুহাম্মাদ মুহাম্মাদ খাফফাজী আল-মাহালাভি পর্যায়ক্রমে হেফজ বিভাগে তেলাওয়াত করবেন।
এরপর মেসিডোনিয়ার স্কোপিয়া শহরের হাযির যাশারী, সুদানের খারতুম শহরের ইসমাঈল দ্বাহইয়া উসমান ওয়ানসি, লেবাননের বৈরুত শহরের ইব্রাহিম হাসান, উগান্ডার কাম্পালা শহরের আবু বাকর আলী মুতাবী, তানজানিয়ার দারুস সালাম শহরের মুসা ঈদী বারুতী, সেনেগালের ডাকার শহরের খাদমে লো এবং ইরাকের বাগদাদ শহরের আলী কাসেম মুহসেন বাহাদেলী প্রতিযোগিতার প্রথম দিনে সকালের অধিবেশনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।
বলাবাহুল্য, প্রতিযোগিতার প্রথমদিনের সকালের অধিবেশন সকাল ৯টা হতে শুরু হয়ে দুপুর ১টা নাগাদ অব্যাহত থাকবে।#1097011
captcha