IQNA

মিশর ব্যাপী বিক্ষোভের আহবান জানিয়েছে মুসলিম ব্রাদারহুড

13:22 - September 13, 2012
সংবাদ: 2410541
আন্তর্জাতিক বিভাগ : মিশরের মুসলিম ব্রাদারহুড গতকাল ১২ই সেপ্টেম্বর এক বিবৃতি প্রদান পূর্বক আগামীকাল শুক্রবার (১৪ই সেপ্টেম্বর), যুক্তরাষ্ট্রে মহানবী (স.) এর অবমাননায় ফিল্ম নির্মাণের প্রতিবাদে সারা মিশর ব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আহবান জানিয়েছে।
Akhbarelyom ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ সকল বিক্ষোভ জুমআর নামাযের পর মিশরের বিভিন্ন প্রদেশের মূল মসজিদসমূহের সম্মুখে এবং কায়রোর ‘তাহরির’ স্কয়ারে অনুষ্ঠিত হবে।
মুসলিম ব্রাদারহুড বিবৃতিতে, এ প্রতিবাদ সমাবেশ ও মিছিলে ব্যাপক অংশগ্রহণের জন্য এদেশের সকল জাতীয় দলের প্রতিও আহবান জানিয়েছে।
জর্ডানের মুসলিম ব্রাদারহুডও বিবৃতি প্রদান পূর্বক মহানবী (স.) এর প্রতি অবমাননাকর চলচ্চিত্র নির্মাণের নিন্দা জানিয়ে, এ ফিল্মের বিপরীতে অবস্থান গ্রহণের জন্য গণ ও সরকারী বিভিন্ন সংস্থার প্রতি আহবান জানিয়েছে।
জর্ডানের মুসলিম ব্রাদারহুডের প্রধান পর্যবেক্ষক হাম্মাম সাঈদ বলেন : এ ফিল্ম, আন্তর্জাতিক ও মানবিক আইন এবং ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী। ইসলাম ও এর পবিত্র নিদর্শনের প্রতি অবমাননাকর এ ফিল্মের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা জরুরী।
জনাব হাম্মাম সাঈদ মার্কিনীদেরকে এ ফিল্ম নির্মাণের সাথে জড়িতদেরকে শাস্তি প্রদান এবং এ পদক্ষেপের জন্য মুসলমানদের নিকট ক্ষমা চাওয়ার জন্য চাপ সৃষ্টি করতে মার্কিনী পন্য বর্জনের প্রতি আহবান জানান।#1097223
captcha