IQNA

23:20 - September 13, 2012
সংবাদ: 2410770

সানয়ায় মার্কিন দূতাবাস ঘেরাও

আন্তর্জাতিক বিভাগ : ইয়েমেনে বিক্ষোভকারীরা, হযরত মুহাম্মাদ (স.) এর অবমাননায় যুক্তরাষ্ট্রে নির্মিত ফিল্মের প্রতিবাদে আজ ১৩ই সেপ্টেম্বর এদেশের রাজধানীতে অবস্থিত মার্কিন দূতাবাসকে ঘেরাও করেছে।

আল-আলামের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : বিপুল সংখ্যক ইয়েমেনি বিক্ষোভকারী আজ সকালে সানয়া’তে অবস্থিত মার্কিন দূতাবাসের দিকে অগ্রসর হয়।
সময় গড়ানোর সাথে সাথে মার্কিন দূতাবাসের চারপাশে বিক্ষোভকারীদের সংখ্যা বাড়তে থাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভকারীরা মার্কিন দূতাবাসের চারপাশ ঘিরে রেখেছে।
প্রতিবেদনে বলা হয়েছে যে, বিক্ষোভকারীদেরকে বাধা দিতে ইয়েমেন পুলিশ ফাকা গুলি ছুড়লেও, তা উপেক্ষা করে বিক্ষোভকারীরা অগ্রসর হয়।#1097417
captcha