IQNA

মুহম্মাদ (স.) কে অবমাননা করে ছবি: মার্কিন পতাকায় আগুন

20:38 - September 14, 2012
সংবাদ: 2411130
আন্তর্জাতিক বিভাগ : মার্কিন যুক্তরাষ্ট্রে মহানবী (স.) কে অবমাননা করে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের পতাকা পুড়িয়েছে কয়েকটি ইসলামী দল।
দৈনিক যুগান্তরের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে তারা যুক্তরাষ্ট্রের পতাকায় জুতো নিক্ষেপ ও অগ্নিসংযোগ করে। বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ জামিয়াতে তালেবায়ে আরাবিয়া ঢাকা মহানগর ও ইসলামী ঐক্য আন্দোলন এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। বিক্ষোভ মিছিল নিয়ে পল্টন থেকে গুলিস্তান হয়ে শান্তিনগর মোড়ে আসার পর পুলিশ তাদের বাধা দেয়। তারা আমেরিকান হাইকমিশনের যাচ্ছিল। এদিকে ইসলামী আন্দোলনের মহাসচিব আবদুল লতিফ নেজামী বলেন, “আগামী এক সপ্তাহের মধ্যে জাতীয় সংসদে নিন্দাপত্র প্রকাশ না করলে মুসলমানরা কঠোর আন্দোলন ঘোষণা করবে।” বিকেল ৩টার দিকে তাদের বিক্ষোভ সামবেশ শেষ হয়।#
captcha