মহান রাহবারের অফিশিয়াল ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট :
মহান রাহবারের গুরত্বপূর্ণ ঐ বিবৃতির বাংলা অনুবাদ :
বিসমিল্লাহির রহমানির রহিম
قال الله العزيز الحكيم: یُريدونَ لِیُطفِئوا نورَاللهِ بِاَفواهِهِم واللهُ مُتِمُّ نورِه وَلوكَرِهَ الكافِرون
অনুবাদ : ‘তার মুখের ফুঁত্কারে আল্লাহর আলো নিভিয়ে দিতে চায়। আল্লাহ্ তাঁর আলোকে পূর্ণরূপে বিকশিত করবেন যদিও কাফেররা তা অপছন্দ করে’। [সূরা আস-সাফ : ৮]
বলেছেন : হে মুসলিম জাতি! হে ইরানি জাতি! ইসলামের শত্রুরা পূনরায় মহানবী –সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি- এর প্রতি অবমানার মাধ্যমে মহানবী (স.) ও ইসলামের প্রতি নিজেদের গভীর বিদ্বেষের প্রকাশ ঘটিয়েছে। ঘৃন্য ও উন্মাদনাপূর্ণ পদক্ষেপের মাধ্যমে জায়নবাদীরা বর্তমানে ইসলাম ও কুরআনের প্রতি তাদের দিন দিন বৃদ্ধি পাওয়া ক্ষোভের প্রকাশ করেছে। ভয়াবহ এ পাপে লিপ্তদের চেহারা কলঙ্কিত হওয়ার জন্য এটাই যথেষ্ট যে, তারা বিশ্বের পবিত্র ও উজ্জল ব্যক্তিত্বকে লক্ষ্য করে এসব নোংরা ও বোকামীপূর্ণ কাজ করেছে।
এ ধরণের নোংরা পদক্ষেপের পেছনে জায়নবাদ, যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য বলদর্পী শক্তিগুলোর হাত রয়েছে। যারা নিজেদের ভ্রান্ত চিন্তার মাধ্যমে মুসলিম বিশ্বের যুবসমাজের সামনে পবিত্র ইসলামের সুউচ্চ মর্যাদাকে ক্ষুন্ন করতে চায় এবং এ তরুণ সমাজের ধর্মীয় অনুভূতিকে ধ্বংস করতে চায়। যদি এ ধরণের অশ্লীল অপরাধকর্মে লিপ্তদের –অর্থাৎ সালমান রুশদী, ডেনমার্কের কার্টুনিস্ট এবং পবিত্র কুরআনে অগ্নিসংযোগকারী মার্কিন পাদ্রী’র- পেছনে তাদের সমর্থন না থাকতো তবে তারা ইহুদিবাদী পুঁজিবাদীদের বিভিন্ন কোম্পানীকে বহুসংখ্যক ইসলাম বিরোধী ফিল্ম নির্মাণের নির্দেশ দিত না এবং আজ এ ভয়াবহ গুনা ও অমার্যনীয় পাপ সংগঠিত হত না। এ অপরাধকর্মে জড়িত থাকার অভিযোগে প্রথমে জায়নবাদ ও যুক্তরাষ্ট্র সরকার অভিযুক্ত।
যদি মার্কিন রাজনীতিবিদরা এ দাবী করেন যে, তারা মুসলমানদের অন্তরে ক্ষতের সৃষ্টিকারী এ অশ্লীল কর্মের সাথে জড়িত নন এবং ফিল্ম নির্মাতাদেরকে আর্থিক সহযোগিতা দেননি, তবে তাদের উচিত এ ফিল্মের নির্মাতাদেরকে দৃষ্টান্তযোগ্য শাস্তি প্রদানের মাধ্যমে নিজেদের কথার সত্যতা প্রমাণ করা।
সমগ্র বিশ্বের মুসলিম ভাই ও বোনদের জানা উচিত, ইসলামি জাগরণের বিপক্ষে শত্রুদের ঘৃণিত এ পদক্ষেপ, এ জাগরণের মহত্ব, গুরুত্ব ও এর দ্রুত সম্প্রসারণেরই আলামত স্বরূপ। মহান আল্লাহ্ তাঁর বিষয়ের উপর কর্তৃত্বশীল।
সাইয়্যেদ আলী খামেনেয়ী
১৩/০৯/২০১২