আন্তর্জাতিক বিভাগ : নিউইয়র্ক প্রদেশের একদল চিকিত্সক, এ শহরের একটি মসজিদে ফ্রি চিকিত্সা সেবা কেন্দ্র খুলতে যাচ্ছে। এ কর্মসূচীর আওতায় এ কেন্দ্রে আগত লোকদেরকে বিনামূল্যে বিভিন্ন চিকিত্সা সেবা প্রদান করা হবে।
Record Online ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : নিউইয়র্ক প্রদেশের একদল চিকিত্সক আজ (১৫ই সেপ্টেম্বর) বিনামূল্যে চিকিত্সা সেবা দানের উদ্দেশ্যে এ শহরের একটি মসজিদ ফ্রি চিকিত্সা সেবা কেন্দ্র খুলবে। নিউইয়র্ক প্রদেশের নিউবার্গ শহরের ‘ইখলাস’ মসজিদে দুপুর ১টা হতে ৪টা নাগাদ এ সেবা প্রদান করা হবে।
এ ক্যাম্পে আগত সকলে বিনামূল্যে বিভিন্ন চেকআপ ও ইনফ্লুঞ্জা ইঞ্জেকশনসহ অন্যান্য চিকিত্সা সেবা গ্রহণ করতে পারবে।
উল্লেখ্য, এ চিকিত্সা সেবা গ্রহণের জন্য মুসলিম ও অমুসলিম সকলের জন্য উক্ত মসজিদের দরজা উন্মুক্ত থাকবে।# 1098609