IQNA

মহানবী (স.) এর প্রতি অবমাননাকর ফিল্মের নির্মাতা অনুতপ্ত নয়!

22:15 - September 15, 2012
সংবাদ: 2412023
আন্তর্জাতিক বিভাগ : মার্কিন গণমাধ্যমসমূহ জানিয়েছে যে, অবমাননাকর ফিল্মের নির্মাতা একটি রেডিও চ্যানেলে ফোন করে জানিয়েছে যে, সে উক্ত ফিল্ম নির্মাণের বিষয়ে অনুতপ্ত নয়!
Atlasinfo ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : মার্কিন গণমাধ্যমসমূহ জানিয়েছে যে, অজ্ঞাত ঐ ব্যক্তি, আরবি ও ইংরেজী ভাষায় সম্প্রচারিত রেডিও চ্যানেল ‘সাভা’য় ফোন করে নিজেকে ‘নাকুলা বিজলী নাকুলা’ বলে পরিচয় দিয়ে বলে তিনিই অবমাননাকর ফিল্মের নির্মাতা। তিনি বলেন যে, লিবিয়ায় মার্কিন রাষ্ট্রদূত ও মার্কিন দূতাবাসের কয়েকজন কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় আমি মর্মাহত কিন্তু এ ফিল্ম নির্মাণের বিষয়ে আমি অনুতপ্ত নয়।
তিনি বলেন : বিনগাজীতে মার্কিন রাষ্ট্রদূত নিহত হওয়ার ঘটনায় সত্যিই আমি মর্মাহত, কিন্তু এর কারণে আমি আমার ফিল্ম নির্মাণের বিষয়ে অনুতপ্ত নই।
অজ্ঞাত পরিচয়ের ঐ ব্যক্তির প্রকৃত পরিচয় এখনও সত্যায়িত হয়নি।# 1098445
captcha