আল-আলামের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : স্বৈরাচারী সরকারের বাহিনী এদেশের আল-আওয়ামিয়া অঞ্চলে অবস্থিত ‘আইন ইমাম হুসাইন (আ.)’ নামক মসজিদটি ভেঙ্গে দিয়েছে। এ মসজিদে সৌদি আরবের শীর্ষস্থানীয় শিয়া আলেম আয়াতুল্লাহ শেইখ বাকের নেমের নামায পড়তেন।
এ মসজিদটি, হযরত মুহাম্মাদ (স.) এর অবমাননায় নির্মিত ফিল্মের প্রতিবাদে আল-আওয়ামিয়া শহরের বাসিন্দাদের বিক্ষোভ মিছিলের পর ভেঙ্গে দেয়া হয়।
জনৈক ব্যক্তি ‘আইন ইমাম হুসাইন (আ.)’ মসজিদের জমির মালিকানা দাবী করার পর গত মঙ্গলবার স্বৈরাচারী সরকারের সৈন্যরা উক্ত মসজিদের তত্ত্বাবধায়ক ‘হাজ্ব মাজিদ হাসান নেমের’কে গ্রেপ্তার করে। সৈন্যরা হুমকি দিয়েছিল যে, হয় তারা মসজিদ ধ্বংস করে দেবে অথবা তাকে আটকে রাখবে।
উল্লেখ্য, আওয়ামিয়া অঞ্চলের বাসিন্দাদের সাক্ষ্য অনুযায়ী ঐ মসজিদের জমি ওয়াকফকৃত এবং কারো মালিকানাধীন নয়।
সৌদি সৈন্যরা প্রায় ২ মাস পূর্বে এক সহিংস হামলার মাধ্যমে শেইখ নেমেরকে গ্রেপ্তার করেছিল। এ হামলায় শেইখ নেমের গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তার পরিবার জানিয়েছে যে, অনশন পালনের কারণে তার শারীরীক অবস্থা মোটেও সন্তোষজনক নয়।#1099146