যুগান্তরের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : গত শুক্রবারের ন্যায় গতকাল শনিবারও, হযরত মুহাম্মাদ (স.) এর প্রতি অবমাননাকর ফিল্ম নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ধর্মপ্রাণ মুসল্লিরা।
সাঁথিয়া (পাবনা) : শুক্রবার পাবনার সাঁথিয়া কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা মাহতাব উদ্দিন বিন মসির, প্রভাষক কামরুজ্জামান বকুল প্রমুখ।
নাঙ্গলকোট (কুমিল্লা) : কুমিল্লার নাঙ্গলকোটে শনিবার দুপুরে ছাত্র হিজবুল্লাহর উদ্যোগে বিক্ষোভ মিছিল মৌকরা আউলিয়া মাদ্রাসা থেকে বের হয়ে ৪ কি.মি. দূরে নাঙ্গলকোট সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এআর উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলা সভাপতি শাহ মোঃ মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক কুমিল্লা জেলা সভাপতি সাইফুল ইসলাম, মৌকরা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সাদেক হোসেন, মাওলানা আনোয়ার হোসেন, প্রভাষক মাওলানা নূর নবী, মাওলানা জয়নাল আবেদীন, হাফেজ আবুল হাসেম, প্রভাষক আবদুল কাইয়ুম, মাওলানা নুর নবী, মাওলানা ইলিয়াস, মাওলানা হাবিবুর রহমান, হাফেজ মোঃ আবু সায়েম, সাখাওয়াত হোসেন প্রমুখ।
বিশ্বনাথ (সিলেট) : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ উপজেলা দক্ষিণ শাখার উদ্যোগে মার্কিনবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ উপজেলা দক্ষিণ শাখার সভাপতি আহসান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন আল ইসলা’র উপজেলা সভাপতি মৌঃ আখতার আলী, তালামীযের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলী আনহার শাহান প্রমুখ।#