IQNA

মুসলমানদের বিক্ষোভের প্রতিক্রিয়ায় থাইল্যান্ডে মার্কিন দূতাবাসের কার্যক্রম বন্ধ থাকবে

12:39 - September 19, 2012
সংবাদ: 2415166
আন্তর্জাতিক বিভাগ : মহানবী (স.) এর প্রতি অবমাননাকর চলচ্চিত্র প্রকাশের প্রতিবাদে মুসলমানদের বিক্ষোভের প্রতিক্রিয়ায় থাইল্যান্ডে অবস্থিত মার্কিন দূতাবাসের কার্যক্রম অস্থায়ীভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : হযরত মুহাম্মাদ (স.) এর প্রতি অবমাননাকর চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে সৃষ্ট গণক্ষোভের মুখে পতিত হওয়ার ত্রাসে এবং কয়েকজন মার্কিন কূটনীতিবিদ নিহত হওয়ার ঘটনায়, থাইল্যান্ডে অবস্থিত মার্কিন দূতাবাসের কার্যক্রম অস্থায়ী সময়ের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
এদেশের মুসলমানদের ঘোষণা অনুযায়ী গতকাল মঙ্গলবার (১৮ই সেপ্টেম্বর) এদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের সম্মুখে বিক্ষোভ প্রদর্শনের কথা ছিল। মার্কিন দূতাবাসের কার্যক্রম বন্ধের সংবাদ এদেশের বিভিন্ন ওয়েব সাইট ও পত্র-পত্রিকায় ব্যাপক ফলাও করে প্রচার করা হয়েছে।
1100936
captcha