IQNA

21:44 - September 21, 2012
সংবাদ: 2416301

যুক্তরাষ্ট্রের সাইটে বাংলাদেশি হ্যাকারদের হানা

আন্তর্জাতিক বিভাগ : মহানবীকে (সা.) অবমাননার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের কয়েকটি সরকারি সাইটে হামলা করেছে বাংলাদেশি হ্যাকাররা।

Poriborton এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : হ্যাকারদের সংগঠন ‘বাংলাদেশ সাইবার আর্মি’ এ হামলার দায় স্বীকার করেছে। হ্যাকার সংগঠনটির অফিসিয়াল পেইজে যুক্তরাষ্ট্র সরকারের আক্রান্ত ওয়েবসাইটগুলোর তালিকা প্রকাশ করা হয়। এসব ওয়েবসাইটের প্রচ্ছদ পাতায় ঝুলিয়ে দেওয়া হয় সংগঠনটির ব্যানার। এতে লেখা, “প্রিয় নবী মোহাম্মদ (সা.)-কে অবমাননার বিরুদ্ধে এ প্রতিবাদ।” মহানবীকে (সা.) অবমাননা করে নির্মাণ করা ‘ইনসেন্স অব মুসলিম’ চলচ্চিত্রের প্রতিবাদে বাংলাদেশসহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভ করছে মুসলমানরা।
এ সাইটগুলো যুক্তরাষ্ট্র সরকারের কৃষি বিভাগের অধীনে বিভিন্ন শাখা প্রতিষ্ঠান পরিচালনা করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আক্রান্ত সাইটগুলো হ্যাকারদের নিয়ন্ত্রণে।
হ্যাকের ঘটনায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট দফতরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে, বিশ্বের সবচেয়ে বড় হ্যাকার সংগঠন ‘অ্যানোনিমাস’ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’সহ আরও কিছু গুরুত্বপূর্ণ সাইটে হামলা চালায়। মহানবীকে (সা.) অবমাননার ইস্যুতে দেশটির সরকারি সাইটে হামলার ঘটনা এটাই প্রথম।
এর আগে বাংলাদেশ সাইবার আর্মিসহ আরও কিছু হ্যাকার সংগঠন সীমান্তে হত্যা ও রোহিঙ্গা ইস্যুতে ভারত ও মিয়ানমারের সরকারি সাইটগুলোতে হামলা চালিয়েছিল।#
captcha