রাজনৈতিক ও সামাজিক বিভাগ : ইসলামি ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আজ ২৩শে সেপ্টেম্বর, ফরাসী একটি পত্রিকায় মহানবী (স.) এর অবমাননায় ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে তেহরানে অবস্থিত ফরাসী দূতাবাসের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করেছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ফরাসী একটি পত্রিকায় মহানবী (স.) এর অবমাননায় ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে, আজ তেহরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিক্ষোভ প্রদর্শন করেছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এ প্রতিবাদ সমাবেশ আজ তেহরান সময় বিকেল ৪টায় তেহরানে অবস্থিত ফরাসী দূতাবাসের সম্মুখে অনুষ্ঠিত হয়েছে।
বলাবাহুল্য, বিগত দিনগুলোতে সাম্রাজ্যবাদীরা, মহানবী (স.) এর অবমাননায় নির্মিত চলচ্চিত্রের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। এদিকে অবমাননাকর ফিল্মের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে বিশ্বের মুসলমানরা। অবমাননাকর চলচ্চিত্র নির্মাণের কয়েকদিন পরেই ফরাসী একটি পত্রিকা হযরত মুহাম্মাদ (স.) এর অবমাননায় কয়েকটি ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে।
1104598