আন্তর্জাতিক বিভাগ : ব্রাজিলের সাঁউ পাউলু শহরের মুসলমানরা, হযরত মুহাম্মাদ (স.) এর অবমাননায় চলচ্চিত্র নির্মাণ এবং এর প্রচারের প্রতিবাদে ‘মুহাম্মাদ রাসুলুল্লাহ স.’ মসজিদের সম্মুখ হতে এ শহরের প্রাণকেন্দ্র অবধি মিছিল করেছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : উল্লেখযোগ্য সংখ্যক চিন্তাবিদ, ধর্মীয় ওলামা, খ্রিষ্টান ধর্মযাজক এবং সাধারণ মুসল্লিরা এ মিছিলে অংশগ্রহণ করেন।
এ মিছিলে, মুহাম্মাদ রাসুলুল্লাহ (স.) মসজিদের তত্ত্বাবধায়ক সৈয়দ বেলাল জুমআ বলেন : বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ধর্মের অনুসারীদের মাঝে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এ ফিল্মের নির্মাতা ফিল্মটি নির্মাণ এবং প্রকাশ করেছে।
গত শুক্রবার অনুষ্ঠিত এ মিছিলে উক্ত মসজিদের পেশ ইমাম শেইখ হাসান বুরজী বলেন : মিছিলটি শান্তিপূর্ণ ও সুশৃংখলভাবে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে কিছু কিছু ইসলামি দেশের প্রতিবাদি মুসলমানরা পুলিশের হাতে প্রাণ দিয়েছেন।
এদিকে এদেশের শিয়া ও সুন্নি মুসলমানরা নিজেদের মধ্যকার ঐক্যকে প্রকাশ এবং নিজেদের বন্ধনকে মজবুত করতে একই সাথে সিরিয়ান সুন্নি আলেম শেইখ মুহাম্মাদ মাগরিবী’র ইমামতি জুমআর নামায আদায় করেছে।
1105072