রাইটার্স সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পাকিস্তানের রেল যোগাযোগ মন্ত্রী ‘গোলাম আহমেদ বিলারী’ ২২শে সেপ্টেম্বর একটি সংবাদ সম্মেলনে বলেছেন, যদি কোন ব্যক্তি এই চলচ্চিত্র নির্মাণকারী পশুসুলভ ব্যক্তিকে হত্যা করে তাহলে তাকে পুরস্কার হিসেবে একলক্ষ ডলার তাকে প্রদান করা হবে।
তিনি আরও বলেন, আমি যদি এই পশু সুলভ ব্যক্তির সম্মুখীন হয় তাহলে নিজেই তাকে হত্যা করে ফাঁসির দড়িতে ঝুলতে প্রস্তুত আছি।
ইসলাম বিরোধী এই চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে নাইজেরিয়া, পাকিস্তান, লেবানন ও বাংলাদেশে যখন বিক্ষোভ মিছিল হচ্ছিল পাকিস্তানের রেল যোগাযোগ মন্ত্রী তখন এই ঘোষণা দেন।
1104628