আমেরিকান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ব্রাজিলিয়ান সরকার ২৩শে সেপ্টেম্বর একটি বিবৃতিতে জানিয়েছে, এদেশের মুসলিম নারীরা বিভিন্ন নথিপত্র তৈরির জন্য হিজাব পরিধানরত ছবি ব্যবহার করতে পারবে। বর্তমানে এদেশের মুসলিম নারী ও মহিলারা হিজাবরত ছবি ব্যবহার করছে।
‘Foz Aygvasv’ শহরের কমিশনারের আবেদনে এদেশের সরকার মুসলিম নারী ও মহিলারা হিজাবরত ছবি ব্যবহারের অনুমতি দিয়েছে।
উল্লেখ্য যে, অনুমতি দেওয়ার আগে এক মুসলিম মহিলা ড্রাইভিং লাইন্সেস গ্রহণের জন্য হিজাব পরিধানরত ছবি প্রদান করে। কিন্তু ট্রাফিক বিভাগের কর্তৃপক্ষ হিজাব পরিধানরত ছবি গ্রহণ করেনি। এ কারণেই এদেশের মুসলমানেরা অস্বস্তি বোধ করেন। আর এই ব্যাপারটি এদেশের সরকারের নিকট পৌঁছানোর পর এদেশের সরকার মুসলিম নারীদের বিভিন্ন নথিপত্র তৈরির জন্য হিজাব পরিধানরত ছবি প্রদানের অনুমতি দেন। 1106391