IQNA

মুহাম্মদকে (স.) অবমাননার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

19:23 - September 28, 2012
সংবাদ: 2421437
আন্তর্জাতিক বিভাগ : বিক্ষোভ করেছে শিয়া সম্প্রদায় ও মুসলিম সমাজ ও মুসলিম যুব সমাজ, লালবাগ শাখা।
Jugantor এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : শিয়া সম্প্রদায় বিক্ষোভ মিছিল শুরু করে পুরান ঢাকার হোসেনী দালান ইমাম বাড়ি থেকে, শেষ হয় জাতীয় প্রেসক্লাবের সামনে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ঢাকা মহানগর শিয়া সম্প্রদায়ের সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ হাবীব রেজা হুসাইনি, ঢাকা মহানগর আঞ্জুমান হাইদারীর সভাপতি দেলোয়ার হোসেন, আঞ্জুমান রুহানিয়াতের কোষাধ্যক্ষ মাওলানা হাসেম আব্বাস। বক্তারা বলেন, ইসলামের অবমাননাকারীদের অনতিবিলম্বে ফাঁসি দিতে হবে। আমরা শিয়া সম্প্রদায় ঘরে বসে থাকব না। ইসলামের অনেক অবমাননা সহ্য করেছি আরা সহ্য করব না। একই সময় একই দাবিতে লালবাগ থেকে বিক্ষোভ মিছিল বের করে মুসলিম যুব সমাজ লালবাগ শাখা। বিক্ষোভ মিছিলটি শেষ হয় প্রেসক্লাবের সামনে। এ সময় বক্তব্য দেন লালবাগের কয়লাঘাটের ইমাম মাওলানা আমানুল্লাহ, লুৎফর রহমান ও মুফতি জালাল উদ্দিন। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নবীজিকে অবমাননাকারীদের শুধু গ্রেফতার করলে হবে না, তাদের ফাঁসি দিতে হবে। আমাদের ইমানি দায়িত্ব প্রতিবাদ করার তাই প্রতিবাদ করছি এই নাফরমানদের বিচার উপরে যে আছে তিনি করবেন।#
captcha