IQNA

মহানবী (স.) এর প্রতি অবমাননাকর ব্যঙ্গচিত্র এবার স্পেনীয় এক পত্রিকায়

19:23 - September 28, 2012
সংবাদ: 2421456
আন্তর্জাতিক বিভাগ : যুক্তরাষ্ট্রে অবমাননাকর ফিল্ম নির্মাণ এবং ফরাসী পত্রিকায় মহানবী (স.) এর অবমাননায় ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে যখন বিশ্বের মুসলমানরা ক্ষুব্ধ, তখন স্পেনীয় রঙ্গপত্রিকা el Jueves মহানবী (স.) এর অবমাননাকর চিত্র প্রকাশ করেছে।
Lemonade ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : স্পেনীয় পত্রিকা এল জুয়েভ্‌সের এর প্রথম পাতায় হযরত মুহাম্মাদ (স.) এর অবমাননাকর ছবি প্রকাশিত হয়েছে।
গণমাধ্যমসমূহ উল্লেখ করেছে যে, গত বুধবার, কায়রোয় অবস্থানরত স্পেনের রাষ্ট্রদূত মিশর সফর হতে বিরত থাকার জন্য স্পেনীয়দের প্রতি আহবান জানিয়েছেন।
এদিকে উক্ত পত্রিকার প্রধান সম্পাদক রয়টার্সকে দেয়া এক সাক্ষাতকারে মুসলমানদের আকিদা-বিশ্বাসের প্রতি কটাক্ষ করে বলেছেন : আমরা এ কার্টুনে, মুসলমানদের দৃষ্টিতে মুসলমানদের নবী’র চিত্র তুলে ধরার চেষ্টা করেছি।
তিনি বলেন : যদি মুসলমানদের এটাই বিশ্বাস হয়ে থাকে যে, তাদের নবী’র ছবি প্রকাশ করা যাবে না, তাহলে তারা কোথা থেকে জানে যে, প্রকাশিত ছবি [হযরত] মুহাম্মাদ [স.] এর? 1108741
captcha