‘CPI’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রী ‘এসামেহুল মাজিনা’ ২৯শে সেপ্টেম্বর একটি বিবৃতিতে জানিয়েছেন, যারা কানে কম শুনে এবং মোটেই শুনতে পারে না তাদের জন প্রথম বারের মত পবিত্র কোরআন অনুবাদ সফটওয়্যার তৈরি হয়েছে এবং খুব শীঘ্রই বাজারজাত করা হবে।
তিনি আরও জানান, উক্ত সফটওয়্যার শিক্ষা মন্ত্রণালয়ের প্রচেষ্টায় ‘বধির ও অন্ধদের ভবিষ্যৎ’ ও ‘কোরআনের ঘর’ নামক দুটি ইসলামী সংস্থার সহায়তায় প্রস্তুত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, উক্ত কোরআন প্রশিক্ষণ সফটওয়্যারটি সিডি’তে মাধ্যমে তৈরি করা হয়েছে। এই সফটওয়্যারে কোরআন তেলাওয়াতের সময় একব্যক্তি বধিরদের জন্য ইশারায় পবিত্র কোরআন অনুবাদ করেছে।
1110290