Elmoudjahid ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : মস্কো আদালত, মার্কিন এ চলচ্চিত্রতে উগ্রতাবাদী বিষয় রয়েছে এ কথা উল্লেখ করে সমগ্র রাশিয়ায় এ চলচ্চিত্রের প্রচারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
মস্কো আদালতের বিচারক বলেন : এ চলচ্চিত্রের মাধ্যমে এক ধরনের ধর্মীয় সহিংসতার প্রচারের চেষ্টা চালানো হয়েছে, তাই রাশিয়া ফেডারেশনের সদস্য সকল দেশে এ ফিল্ম প্রচারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হল।
এ রায় প্রদানের পর, রাশিয়ার আইন মন্ত্রণালয় এ চলচ্চিত্রটিকে উগ্রতাবাদী চলচ্চিত্রসমূহের তালিকাভূক্ত এবং এর প্রচারে বাধা সৃষ্টি করবে।
উল্লেখ্য, হযরত মুহাম্মাদ (স.) এর অবমাননায় নির্মিত চলচ্চিত্রের উপর নিষেধাজ্ঞা আরোপের আবেদন রাশিয়ার এটোর্নি জেনারেলের পক্ষ হতে গতকাল মস্কো আদালতে প্রদান করা হয়।
এদিকে গত সপ্তাহে চেচেনে’র ইন্টারনেটের ইউজাররা এ চলচ্চিত্র প্রচারকারী সকল ওয়েব সাইটকে বন্ধ করে দিয়েছে। 1111649