আন্তর্জাতিক বিভাগ : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন (হামাস), জায়নবাদী ইসরাইল কর্তৃক কুদস শহর এবং বাইতুল মোকাদ্দাসে হামলার প্রতিবাদে সতর্ক করে দিয়ে ঘোষণা করেছে যে, ফিলিস্তিনী জাতির তৃতীয় ইন্তিফাদা অতিশীঘ্রই শুরু হবে।
দৈনিক Alresalah এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : হামাস মুখপাত্র ফৌজি বারহোম এ কথা উল্লেখ করে বলেন : ফিলিস্তিনীদের দখল হয়ে যাওয়া অঞ্চলসমূহের বর্তমান অবস্থা, ফিলিস্তিনী জাতির দ্বিতীয় ইন্তিফাজা’র সময়কার অবস্থার ন্যায়।
ইসরাইল তার বর্ণবাদী নীতি কুদস ও মসজিদুল আকসার উপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে –এ কথা উল্লেখ করে তিনি বলেন : তৃতীয় ইন্তিফাদা, পবিত্র স্থানসমূহ রক্ষার্থে শুরু হবে।
তিনি বলেন : ফিলিস্তিনের স্বশাসিত সরকার কখনই ইসরাইলের সাথে সংলাপ বন্ধ করেনি, আর এ কারণেই তারা কুদসের জনগণের উপর তাদের অবৈধ নীতি প্রয়োগের সাহস পাচ্ছে।
হামাস মুখপাত্র বলেন : আরব ও ইসলামি দেশসমূহ কখনই কুদস ও বাইতুল মোকাদ্দাসের উপর হামলা বন্ধের জন্য ইসরাইলের উপর চাপ সৃষ্টি করেনি।
জায়নবাদী ইসরাইলের এ সকল আগ্রাসী পদক্ষেপ বন্ধ করার লক্ষ্যে চাপ সৃষ্টির নিমিত্তে যৌথ পদক্ষেপ গ্রহণের জন্য ইসলামি দেশসমূহের প্রতি আহবান জানিয়েছেন।#1112204