Atlasinfo ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ফিলিস্তিন প্রথমবারের মত একটি স্বতন্ত্র সদস্য দেশ হিসেবে গতকাল (১লা অক্টোবর) ওমানের রাজধানী মাসকাত-এ অনুষ্ঠিত ইউনেস্কো’র সভায় অংশগ্রহণ করেছে। ইউনেস্কো প্রধান এ সভায় সভাপতিত্ব করেন।
ফিলিস্তিনের অফিশিয়াল বার্তা সংস্থা (ওফা) এ সম্পর্কে জানিয়েছে : ৩ দিন ব্যাপী আয়োজিত এ সভায়, ২০১২-২০১৪ সালের কর্মসূচী, বাজেট ইত্যাদি বিষয়ে আলোচনা-পর্যালোচনা করা হয়।
ফিলিস্তিনের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক পরিষদের প্রধান সচিব ইসমাঈল তালাভি এ সভায় উপস্থিত ছিলেন।#1112178