মিশরে প্রকাশিত ‘আল ইয়ামুল সা’বে’ সংবাদপত্রের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মিশরের দারুল এফতা প্রতিষ্ঠান জানিয়েছে, নিউ ইয়র্কের পাতাল রেল স্টেশনে হযরত মোহাম্মাদ (সা.) এবং ইসলামের সঠিক পরিচয় তুলে ধরার পরিকল্পনা গ্রহণ করেছি এবং খুব শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য বর্তমানে আমেরিকার উত্তরাঞ্চলে অবস্থিত ইসলামিক সেন্টারের সহযোগিতার জন্য অপেক্ষায় রয়েছে। উত্তরাঞ্চলে অবস্থিত ইসলামিক সেন্টারটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে সর্ববৃহৎ ইসলামী প্রতিষ্ঠান। এর সদর দফতর নিউ ইয়র্কে অবস্থিত।
দারুল এফতা প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বের সাথে বলেছে, ইসলাম বিরোধী জায়নবাদিদের প্রতিউত্তরে নিউ ইয়র্কের পাতাল রেল স্টেশনে হযরত মোহাম্মাদ (সা.) এবং ইসলামের সঠিক পরিচয় জনসম্মুখে তুলে ধরার জন্য বিভিন্ন ধরণের ইসলামিক পোষ্টার প্রদর্শন করা হবে।
এই প্রতিষ্ঠান আরও জানিয়েছে, বর্তমানে আমেরিকান ইসলামি সেন্টার এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সকল প্রকার সহযোগিতা এবং যোগাযোগ করছে। আর মিশরের দারুল এফতা প্রতিষ্ঠান প্রয়োজনীয় পোষ্টার প্রিন্টের ব্যবস্থা করছে।
উল্লেখ্য যে, গত সপ্তাহে জায়নবাদিরা নিউ ইয়র্কের পাতাল রেল ষ্টেশনে ইসলাম বিরোধী পোষ্টার প্রদর্শন করে এবং এই প্রদর্শনের সাথে সাথে পথচারীরা আপত্তি করে।
1111224