Palestine info ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আল-খালিল অঞ্চলের আওকাফ বিষয়ক কার্যালয়ের প্রধান ‘যায়েদ জাফারী’ এ তথ্য দিয়ে জানিয়েছেন : দখলদার সৈন্যরা গত সোমবার (১লা অক্টোবর) এ অঞ্চলের আওকাফ কার্যালয়ের বরাবর একটি বিজ্ঞপ্তি প্রেরণ করে তাতে উল্লেখ করা হয়েছে যে, আগামী মঙ্গলবার (গতকাল) ও বুধবার (আজ) ‘ইবরাহিমী’ মসজিদটি মুসলমানদের জন্য বন্ধ থাকবে।
তিনি এ পদক্ষেপের নিন্দা জানিয়ে এ পদক্ষেপকে আসমানী ধর্মের প্রতি আক্রমন এবং আকিদা ভিত্তিক স্বাধীনতা বিরোধী বলে আখ্যায়িত করেছেন।
তিনি বলেন : দখলদার সৈন্যরা এ মসজিদে মুসলমানদের নামায আদায়ে বাধা প্রদান করছে, এর কারণ উল্লেখ করতে গিয়ে তারা বলে, মুসলমানদের নামাযের সময় সৃষ্ট শব্দ দখলদার ইহুদিদের জন্য কষ্টদায়ক।#1112606