IQNA

অমুসলিমদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে জার্মানী’র ৬০০ মসজিদের দরজা

22:01 - October 03, 2012
সংবাদ: 2425543
আন্তর্জাতিক বিভাগ : আজ (৩রা অক্টোবর) ইসলামি সংস্কৃতির সাথে পরিচিত করানোর উদ্দেশ্যে সমগ্র জার্মানী’র ৬০০ মসজিদের দরজা এদেশের অমুসলিমদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
জর্ডানে প্রকাশিত দৈনিক ‘আল-সাবিল’ এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : জার্মানী’র ‘জাতীয় ঐক্য দিবস’ উপলক্ষে এ সকল মসজিদের দরজা অন্যান্য ধর্মের অনুসারীদের জন্য উন্মুক্ত করা হবে। এ বিষয়ে গৃহীত কর্মসূচীতে ১ লক্ষাধিক ব্যক্তি অংশগ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে।
জার্মানী’র মুসলিম সমন্বয় পরিষদ গতকাল এক বিবৃতিতে ঘোষণা করেছে যে, অমুসলিমদের উদ্দেশ্যে মসজিদসমূহের দরজা উন্মুক্ত করার কর্মসূচী ‘ইসলামি শিল্প ও সংস্কৃতি’ শ্লোগান নিয়ে এবং অন্যান্য ধর্মের অনুসারীদেরকে ইসলাম ধর্মের শিক্ষা ও সংস্কৃতি সম্পর্কে পরিচিত করানোর উদ্দেশ্যে শুরু হবে।
বিভিন্ন ধর্মের অনুসারীরা জার্মানী’র বিভিন্ন মসজিদ পরিদর্শন ছাড়াও মুসলমানদের ইবাদতের বিভিন্ন স্থান সম্পর্কে পরিচিতি লাভ করার পাশাপাশি মসজিদে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশগ্রহণ করবেন। রাজধানী বর্লিনের ২০টি মসজিদে এ কর্মসূচী বাস্তবায়িত হতে যাচ্ছে।
বলাবাহুল্য, ৩রা অক্টোবর জার্মানী’র জাতীয় ঐক্য দিবস। এদিন বিভিন্ন ধর্মের অনুসারীদের মাঝে আন্তরিকতা বৃদ্ধি ও সম্পর্ক জোরদার করার নিমিত্তে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়িত হয়।#1113053
captcha