IQNA

পাকিস্তানে ‘রাসুল (সা.)এর ঐতিহ্য রক্ষা’ নামক সম্মেলন অনুষ্ঠিত

3:41 - October 05, 2012
সংবাদ: 2425814
সামাজিক বিভাগ: পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ইরানী কালচারাল সেন্টারের পক্ষ থেকে ‘রাসুল (সা.)এর ঐতিহ্য রক্ষা’ নামক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী সম্পর্ক ও সংস্কৃতি সংস্থার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ‘ইকনা’র রিপোর্ট: এই সম্মেলন, রাওয়ালপিন্ডিতে অবস্থিত ইরানী কালচার সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের শুরুতেই পাকিস্তানের বিশিষ্ট ক্বারি কোরআন তেলাওয়াত করেন। অতঃপর ইরানী কালচার সেন্টারের কর্মকর্তা মোহাম্মাদ আঁকবার তার নিজের বক্তৃতায় কোরআনের দৃষ্টিতে ‘হযরত মোহাম্মাদ (সা.)’ এর হিজরত এবং ইমামদের সাংস্কৃতিক আন্দোলনের কথা বলেন।
এছাড়াও হযরত মোহাম্মাদ (সা.)এর জীবনের অলোকে পাঁচ পঞ্জতান সংস্থার প্রধান, ইমাম হোসাইন (আ.) ইন্সটিটিউটের চেয়ারম্যান ‘গাজনাফ্ফার মেহদী’, মেনহাজুল কোরআন আঞ্জুমানের প্রধান ‘রিয়াজ আব্বাস’, পাকিস্তান শিয়া আঞ্জুমানের ‘সচিব আরিফ হোসাইন ওহিদ’ নিজেদের মূল্যবান বক্তৃতা পেশ করেন।
উক্ত সম্মেলন চলাকালীন সময়ে পাকিস্তানের বিখ্যাত কবিরা হযরত মোহাম্মাদ (সা.) এবং ইমাম রেজা (আ.) এর শানে কবিতা পেশ করেন।
captcha