IQNA

কাতারে প্রবেশে বাধা দেয়া হচ্ছে লেবাননীজ শিয়াদেরকে

23:09 - October 05, 2012
সংবাদ: 2426082
আন্তর্জাতিক বিভাগ : কাতার কর্তৃপক্ষ নিরাপত্তা বিষয়ক অস্বাভাবিক ও অমানবিক পদক্ষেপের মাধ্যমের লেবাননের শিয়াদেরকে এদেশে প্রবেশে বাধা প্রদান করছে।
আল-আলামের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : লেবাননের শিয়ারা কাতার বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তাদের অস্বাভাবিক ও কঠোর পদক্ষেপের মুখোমুখি হচ্ছেন।
দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে সময় তাদের সমস্ত শরীরে তল্লাশী নেয়া হচ্ছে এবং কোন দলের সাথে তাদের সম্পর্কের বিষয়ে বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে।
কাতার ত্যাগের সময়ও কাতার কর্তৃপক্ষ তাদের সাথে কঠোর এবং অস্বাভাবিক ব্যবহার করছেন, যাতে তারা পূনরায় কাতারে ফিরে না আসে। গত ৩ মাসে ১১ হাজার শিয়াকে কাতার প্রবেশে বাধা দেওয়া হয়েছে।
অস্বাভাবিক ও অমানবিক এ পদক্ষেপ সম্পর্কে কাতারের কর্মকর্তারা দাবী করেছেন, এটা হচ্ছে নিরাপত্তা বিষয়ক একটি পদক্ষেপ যা সকল লেবাননীয়দের বেলা বাস্তবায়িত হচ্ছে।#1113571
captcha