IQNA

ফ্রান্সে হাজ্বীদের জন্য হজ্ব প্রস্তুতি কোর্স অনুষ্ঠিত

21:47 - October 06, 2012
সংবাদ: 2426828
অন্তর্জাতিক বিভাগ: ইউরোপিয়ান হজ্ব যাত্রীদের জন্য ফ্রান্সের ‘হজ্ব একাডেমী’র পক্ষ থেকে হজ্ব প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
‘OnIslam’ সংবাদ সংস্থার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফ্রান্সের এই ‘হজ্ব একাডেমী’ সংস্থার পক্ষ থেকে অনুষ্ঠিত হজ্ব প্রশিক্ষণ কোর্সের প্রধান উদ্দেশ্য, ইউরোপিয়ান হাজ্বীদেরকে এই আধ্যাত্মিক যাত্রার জন্য প্রস্তুত করা।
এই প্রশিক্ষণ কোর্সে, হজ্বের ওয়াজিব আমল ছাড়াও অন্যান্য বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। যেমন-হজ্ব চলাকালীন সময়ে স্বাস্থ্যের পরিচর্যা এবং হজ্ব চলাকালীন সময়ে নিরাপত্তা এবং তথ্য বিষয়ক যেসকল এজেন্সি আছে তাদের বিষয়ে ধারণা দেওয়া হবে।
‘হজ্ব একাডেমী’ সংস্থা, হাজ্বীদের হজ্বে যাওয়ার আগে প্রয়োজনীয় মেডিক্যাল মেডিকেল টেস্ট এবং টিকার ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য যে, এবছরে প্রায় ৩৫০০০ জন ফরাসি মুসলমান হজ্বের উদ্দেশ্যে ওহী’র দেশে রওনা হবেন।
1114328
captcha