কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: দাতব্য প্রকাশনালয়ের কর্তৃপক্ষ ‘আলী ইলদিজ’ ৩য় অক্টোবরে জানিয়েছেন, যে কোরআন শরীফ গুলো প্রিন্ট হয়েছে, সেগুলো ইউরোপের প্রতিটি দেশে বিশেষকরে জার্মান, ফ্রান্স এবং ব্রিটেনে প্রেরণ করা হবে।
তিনি পুনর্ব্যক্ত করেন, বৈচিত্র্যের দিক থেকে এই ছাপাখানা এদেশের সর্ববৃহৎ ছাপাখানা। বর্তমানে এই ছাপাখানায় প্রতিদিন ২০ হাজার কপি পবিত্র কোরআন শরীফ প্রকাশিত হচ্ছে। অনুবাদকৃত এই পবিত্র কোরআন শরীফগুলো এদেশের বিশিষ্ট ধর্মীয় বিশেষজ্ঞদের দ্বারা পর্যালোচনা করার পর বিতরণ করা হবে।
উল্লেখ্য যে, এই ‘দাতব্য প্রকাশনালয়ে’ কর্তৃপক্ষ জানিয়েছে, এই ছাপাখানা ২০০৪ সালে ১৫ হাজার বর্গ মিটার জমির উপর নির্মাণ করা হয়েছে এবং বর্তমানে এই ছাপাখানায় ৬০ জন কর্মী রয়েছে।
1113628