Atlasinfo ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : জায়নবাদী ইসরাইলি পুলিশ ঘোষণা করেছে যে, গতকাল সকালে রামলাহ শহরের জামে মসজিদের পেশ ইমামের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে ৮০ বছর বয়স্ক রামলাহ মসজিদের পেশ ইমাম ‘মুহাম্মাদ তাজী’কে শারীরীক নির্যাতনের পর হত্যা করা হয়।
রামলাহ শহরের জায়নবাদী মেয়র ইউয়েল লাভি জানিয়েছেন : মুহাম্মাদ তাজী ছিলেন ইসলামি সমাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং মুসলমান ও ইহুদি নির্বিশেষে সকলেই তাকে সম্মান করতো। তার হত্যার সংবাদে আমি অত্যন্ত মর্মাহত হয়েছি।
উল্লেখ্য, শহীদ মুহাম্মাদ তাজী রামলাহ শহরের আওকাফ বিষয়ক কার্যালয়ের প্রধানের দায়িত্বেও রত ছিলেন।#1113962