IQNA

কুদসের সড়কসমূহের নাম হিব্রু ভাষায় পরিবর্তনের পায়তারা করছে জায়নবাদীরা

22:16 - October 06, 2012
সংবাদ: 2426835
আন্তর্জাতিক বিভাগ : কুদসকে ইহুদি শহরের রূপান্তরিত করার পরিকল্পনা বাস্তবায়নের ধারাবাহিকতায় সম্প্রতি কুদসের বিভিন্ন সড়কের আরবি নাম পরিবর্তন করে তদস্থলে হিব্রু নাম রাখার সিদ্ধান্ত নিয়েছে।
CPI ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : জায়নবাদী সিটি কর্পোরেশনের অর্থ বিভাগ ঘোষণা করেছে যে, কুদসের বিভিন্ন সড়কের নাম হিব্রু ভাষায় রূপান্তরিত করার জন্য ১০ লক্ষ শিকল (২ লাখ ২৫ হাজার ডলার) বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে।
এ প্রকল্প উগ্রতাবাদী ডানপন্থী দলের সাথে সম্পৃক্ত মেয়র ‘নির বারাকাত’ কর্তৃক প্রস্তাবিত হয়েছে। এতে বলা হয়েছে যে, কুদস শহরের সকল সড়ক ও গলির নাম হিব্রু ভাষায় পরিবর্তন করা হবে।#1113564
captcha