‘Press TV’ বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: স্কুলে মেয়েদের হিজাব পরিধান নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থিতি শিক্ষা মন্ত্রানলায়ের সম্মুখে এদেশের মুসলিম অধিবাসীরা বিক্ষোভ করলে অজারী পুলিশ বাহিনী এই বিক্ষোভ মিছিলে হামলা চালায়।
এদেশের সরকার এই নিষেধাজ্ঞা জারি পেশ করে কিন্তু বিক্ষোভকারীরা ‘ইসলামোফোবিয়া বন্ধ কর’ এবং ‘ইসলাম বিজয়ী হবে’ স্লোগানের মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি প্রত্যাহারের দাবি করে।
প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৭০জন বিক্ষোভকারিকে গ্রেফতার করা হয়েছে এবং অনেকেই পুলিশের সঙ্গে হাতাহাতির সময় আহত হয়েছে।
এদেশের সরকার ২০০৯ সালে স্কুলছাত্রীদের জন্য হিজাব পরিধানের নিষেধাজ্ঞা জারি করে। সরকারের এই প্রকুপিত সিদ্ধান্তের কারণে এদেশের মুসলমানেরা যা প্রায় ৯৮ শতাংশ হবে বিক্ষোভ শুরু করেছিল।
উল্লেখ্য যে, এটাই প্রথম নয় এর আগেও অজারী পুলিশ বাহিনীরা ইসলামী কর্মীদের উপর হামলা করেছিল।
1114107