‘OnIslam’ ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আমেরিকান মুসলমানেরা হযরত মোহাম্মাদ (সা.) কে নিয়ে নির্মিত পাঁচ মিনিটের চলচ্চিত্র ‘রহমতের পয়গাম্বর’ বিশ্ব বাসির নিকট পৌঁছানোর জন্য ফেসবুকে এই চলচ্চিত্রটি পোষ্ট করবে।
পাঁচ মিনিটের এই চলচ্চিত্রটি পাকিস্তানের ইসলামাবাদ শহরে ‘মোহাম্মাদী মিডিয়া কোম্পানি’র পক্ষ থেকে ‘মোহাম্মাদ ইব্রাহীমে’র উদ্যোগে নির্মিত হয়েছে। এই চলচ্চিত্রটি হযরত মোহাম্মাদ (সা.)এর জীবন থেকে শিক্ষা গ্রহণের আলোকে নির্মিত হয়েছে।
এছাড়াও ইউরোপের ইসলামী সংস্থার পক্ষ থেকে হযরত মোহাম্মাদ (সা.)এর সঠিক পরিচয় তুলে ধরার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একটি ব্যাগ দেওয়া হয়েছে যারমধ্যে হযরত মোহাম্মাদ (সা.)এর জীবনীর আলোকে লিখিত বই এবং পবিত্র কোরআন শরীফ দেওয়া হয়েছে।
1114943