‘OnIslam’ সংবাদপত্রের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই পত্রিকায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমেরিকায় শিয় মুসলমানদের স্থানান্তরিত হওয়ার কথা বলেছে। এখন এদেশে শিয়াদের জামাত সহকারে নামাজ আদায়ের জন্য মসজিদের সমস্যা রয়েছে। কারণ আহলে সুন্নত’রা সিজদাগার সহকারে নামাজ পরার বিরুদ্ধে।
এমতাবস্থায়, শিয়া মাজহাবের অনুসারীগণ নিজেদের জন্য মসজিদ নির্মাণ কাজ শুরু করেছে। একারণেই শিয়া মাজহাবের অনুসারীগণ আর্থিক ভাবে শক্তিশালী হয়ে উঠছে।
‘ওয়াশিংটন পোস্ট’ সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, এদেশের ৭ শতাংশ মসজিদ শিয়াদের অন্তর্ভুক্ত। এরমধ্যে অধিকাংশ মসজিদ বিগত ২০ বছরের মধ্যে নির্মাণ করা হয়েছে।
এই রিপোর্টে আরও এসেছে, আমেরিকায় ১৯৯০ সালে থেকে প্রায় ৪৪ শতাংশ মসজিদ নির্মাণ কাজ শুরু হয়েছে।
১৬ বছর পূর্বে ইরান থেকে স্বপরিবারে আমেরিকায় স্থানান্তরিত হন ‘স্যাইয়েদ মোহাম্মাদ জাওয়াদ কাজবিনি’। তিনি বলেন, শিয়া মাজহাবের অনুসারীগণ, সুন্নি ভাইয়েদের সঙ্গে সুসম্পর্ক বিস্তার করতে আগ্রহী।
1114861