সংযুক্ত আরব আমিরাতে প্রকাশিত দৈনিক ‘আল-বায়ানে’র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আফগানিস্তানের হেরাত প্রদেশের আলেম ফারুক হুসাইনী ঘোষণা করেছেন : ইসলামি মূল্যবোধের প্রতিরক্ষায় যে ব্যক্তি হযরত মুহাম্মাদ (স.) এর প্রতি অবমাননাকর চলচ্চিত্রের নির্মাতাকে হত্যা করবে তাকে ৩ লাখ ডলার অর্থ পুরস্কার প্রদান করা হবে।
এ অর্থ হেরাত প্রদেশের ব্যবসায়ী ও বিত্তশালীদের সহযোগিতায় সংগ্রহ করা হবে –এ কথা উল্লেখ করে জনাব ফারুক হুসাইনী বলেন : মহানবী (স.) এর অবমাননায় ফরাসী প্রত্রিকা ‘শার্লী হেবডু’তে ব্যঙ্গচিত্র অঙ্কনকারীকে হত্যার জন্যও ১ লাখ ডলার অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, এটা নিয়ে দ্বিতীয় বারের মত ইসলামি বিরোধী চলচ্চিত্রের নির্মাতাকে হত্যার জন্য পুরস্কার ঘোষণা করা হল। ইতিপূর্বে পাকিস্তানের রেলমন্ত্রী গোলাম আহমাদ বিলোর ঘোষণা করেছিলেন : ‘যে ব্যক্তি মহানবী (স.) এর প্রতি অবমাননাকর চলচ্চিত্র নির্মাণকারী ঐ ব্যক্তিকে হত্যা করতে পারবে তাকে ১ লাখ ডলার পুরস্কার প্রদান করবো’।#1115693