IQNA

সৌদি আরবে ৭১টি দেশের প্রতিনিধির উপস্থিতিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে

23:50 - October 09, 2012
সংবাদ: 2428912
আন্তর্জাতিক বিভাগ: সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়, দাতব্য প্রতিষ্ঠান, প্রজ্ঞাপন এবং সৌদি আরবের পথ প্রদর্শক সংস্থা জানিয়েছে, সৌদি আরবে ৭১টি দেশের প্রতিনিধিবর্গের উপস্থিতিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
‘বব’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা মক্কা নগরীতে মসজিদুল হারামে, ২য় ডিসেম্বরে ৭১টি দেশ থেকে ১৬৩ জনের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
এই প্রতিযোগিতা পাঁচটি বিভাগে ভাগ করা হয়েছে। সম্পূর্ণ কোরআন হেফজ, ২০ পারা হেফজ, কোরআনের ব্যাখ্যা, এবং তাজবিদ ও তেলাওয়াত।
পঞ্চম এবং সর্বশেষ বিষয় হচ্ছে শুদ্ধ ভাবে তেলাওয়াত সহকারে ৫ পারা কোরআন হেফজ। এই বিষয়গুলোর উপর প্রতিযোগীরা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করবে।
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার মুল উদ্দেশ্য হচ্ছে, মুসলিম পরিবারের বাচ্চাদেরকে পবিত্র কোরআনের প্রতি আকৃষ্ট করা এবং ইহকাল ও পরকালের জীবনের সম্মান বৃদ্ধি করা।
1116372
captcha