‘AIMIslam’ ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই শোকানুষ্ঠান আহলে বায়েত আঞ্জুমান এবং ইংল্যান্ড ইসলামিক সেন্টারের পক্ষ থেকে এদেশে বসবাস-কৃত শিয়া এবং আহলে বায়েতের প্রেমিকদের উপস্থিতিতে ইংল্যান্ড ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে লন্ডন ইসলামিক কলেজের প্রাক্তন পরিচালক ‘হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সাইদ বাহমান পুর’ বক্তৃতা পেশ করবেন। তাঁর বক্তৃতার মূল বিষয়- ইমাম জাওয়াদ (আ.)এর জীবনী, নৈতিক গুণাবলি এবং তাঁর শিক্ষা।
শোকানুষ্ঠানের পাশাপাশি পবিত্র কোরআন তেলাওয়াত এবং ইসলামিক সঙ্গীত পরিবেশন করা হবে।
লন্ডনে, আহলে বায়েত আঞ্জুমান এবং ইংল্যান্ড ইসলামিক সেন্টারের পক্ষ থেকে ২১শে অক্টোবরে ইমাম বাকের (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এই শোকানুষ্ঠানে কানাডান বিশিষ্ট ওলামা এবং আহলে বায়েত আঞ্জুমানের সক্রিয় কর্মী ‘আহমেদ হানাফি’ মূল্যবান বক্তৃতা পেশ করবেন।
1116918